শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শামিকে বিয়ে করতে রাজি অভিনেত্রী পায়েল

চলতি ওয়ানডে বিশ্বকাপে বোলিংয়ের জাদু দেখাচ্ছেন মোহাম্মদ শামি। এরইমধ্যে ১৬টি উইকেট নিয়ে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারী হয়েছেন। প্রতিযোগিতার মাঝেই বিয়ের প্রস্তাব পেলেন এই ভারতীর পেসার। অভিনেত্রী তথা রাজনীতিবিদ পায়েল ঘোষ বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন শামিকে। খবর: আনন্দবাজার পত্রিকা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে শামিকে বিয়ের প্রস্তাব পাঠিয়ে পায়েল লিখেছেন, ‘শামি, তুমি নিজের ইংরেজিটা একটু শুধরে নাও। আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি।’ তবে ভারতের পেসার এই প্রস্তাবের কোনো উত্তর দেননি, তিনি খুব একটা সক্রিয় নন সোশ্যাল মিডিয়ায়। দল জিতলে মাঝেসাঝে পোস্ট করেন। আবার কোনো উৎসবের সময়েও তা উদ্‌যাপনের ছবি পোস্ট করতে দেখা যায় তাকে।

জানা গেছে, পায়েলের জন্ম কলকাতায়। ১৯৯২ সালে। তিনি সেন্ট পল্‌স মিশন স্কুল থেকে পড়াশোনা শেষ করে স্কটিশ চার্চ কলেজে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে গ্র্যাজুয়েশন করেন। তার পরেই অভিনয়ের উদ্দেশে পাড়ি দেন মুম্বাইয়ে। সেখানে পরিচালক চন্দ্রশেখর ইয়েলেতির সঙ্গে পরিচয় হয়, যার ছবি প্রায়াণামে অভিনয় করেন পায়েল। পরে বর্ষাধারে, উসারাভেল্লি, মিস্টার রাস্কেল, প্যাটেল কি পঞ্জাবি শাদি ইত্যাদি সিনেমায় অভিনয় করেছেন।

এদিকে, শামি বিয়ে করেছেন হাসিন জাহানকে। যদিও এখন তাদের বিবাহবিচ্ছেদের মামলা চলছে। তাদের একটি কন্যাসন্তানও রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শামিকে বিয়ে করতে রাজি অভিনেত্রী পায়েল

প্রকাশিত সময় : ০৪:১৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩