রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে বাসে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ৩

রাজধানীর মোহাম্মদপুর ও ধানমন্ডিতে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. নান্নু (৪১), শাহজালাল শিকদার (৫০) ও আমির হাসান (২৫)। আজ রোববার (১২ নভেম্বর) সকালে এ তথ্য জানান র‌্যাব-২-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি শিহাব করিম। তিনি জানান, রাজধানীর মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকায় যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে তিন জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে নান্নুকে ৭ নভেম্বর দুপুরে সাভার থানাধীন দক্ষিণ রাজাসন এলাকা থেকে, শাহজালাল শিকদারকে ৯ নভেম্বর বিকেলে রাজধানীর শ্যামলী এলাকা থেকে এবং আমির হাসানকে গতকাল ১০ নভেম্বর রাতে রাজধানীর হাজারীবাগ থেকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব জানায়, ২৮ অক্টোবর রাজধানীতে বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশ কেন্দ্র করে সন্ত্রাসীরা কাকরাইল, পল্টন, ফকিরাপুল ও মতিঝিলসহ বিভিন্ন স্থানে সাধারণ মানুষের ওপর আক্রমণ চালায়। তারা গণপরিবহন, ব্যক্তিগত পরিবহন ও সরকারি বিভিন্ন যানবাহনে ভাঙচুর-অগ্নিসংযোগ এবং প্রধান বিচারপতির বাসভবনে হামলা, আক্রমণ ও ভাঙচুরসহ বিভিন্নভাবে হামলা করে সাধারণ মানুষ ও দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জখম করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়। শিহাব করিম বলেন, গত ১ নভেম্বর আসামি নান্নু ও শাহজালাল শিকদারসহ তাদের সহযোগী সন্ত্রাসীরা মোহাম্মদপুর থানাধীন শ্যামলী রোড এলাকায় পুলিশ বক্সের সামনে প্রধান সড়কে অবরোধ করে যানবাহন ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটায়। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের হয়। ওই মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। এদিকে গত ৮ নভেম্বর আমির হাসান তার সহযোগী সন্ত্রাসীরা রাজধানীর ধানমন্ডি জিগাতলা রোডে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করে এবং দেশীয় ধারালো অস্ত্রসহ বিভিন্নভাবে হামলা করে সাধারণ মানুষ ও দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীদের জখম করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়। উক্ত ঘটনায় রাজধানীর ধানমন্ডি মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজধানীতে বাসে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ৩

প্রকাশিত সময় : ০৪:২০:৩০ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩