বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শার্শায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

শার্শা থানা পুলিশ অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজাসহ আলম শেখ ও লাল্টু মোড়ল নামে ২ মাদক ব্যবসায়িকে আটক করেছে।

বুধবার মধ্য রাতে  শার্শার বহিলাপোতা এলাকা থেকে এ গাঁজা সহ তাদেরকে আটক করা হয়।

আটক আলম শেখ বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের মৃত গোলাম রহমানের ছেলে ও লাল্টু মোড়ল একই থানার মানকিয়া গ্রামের সাজেদ আলীর ছেলে।শার্শা থানার অফিসার ইনচার্জ এসএম আকিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।মামলা সূত্রে জানা যায়, শার্শার বহিলাপোতা গ্রামে কয়েকজন মাদক পাচারকারী মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আলম শেখ ও লাল্টু মোড়লকে আটক করা হয়। পরে তাদের কাছে থাকা কস্টেপ দিয়ে মোড়ানো গাঁজার ১২টি বান্ডিল উদ্ধার করা হয়। যার ওজন ২৪ কেজি। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে বলে তিনি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শার্শায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত সময় : ১১:৩৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩