শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিনা ছুটিতে ফ্রান্স সফর, চাকরি হারালেন কুবি অফিস সহায়ক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) চাকরি ফেলে ফ্রান্স চলে গেছেন অফিস সহায়ক মনোয়ারা সাকি। বিনা ছুটিতে অনুপস্থিতির সাড়ে ৭ মাস পর কুবি কর্তৃপক্ষ তাকে চাকরি থেকে অপসারণ করেছে। অপসারণের বিষয়টি নিশ্চিত করেছেন কুবি রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরী।

চলতি বছরের ০২ এপ্রিল থেকে ছুটি ছাড়া তিনি কাজে অনুপস্থিত রয়েছেন। তিনি কুবির এস্টেট শাখায় কর্মরত ছিলেন।

১৬ নভেম্বর লিখিত অপসারণের অফিস আদেশে বলা হয়, দুই মাসের বেশি সময় অনুপস্থিত থাকলে তাকে পলায়ন হিসেবে গণ্য করা হয়। একাধিকবার তাকে কারণ দর্শানোর চিঠি দেয়া হলেও তিনি সাড়া দেননি। ০৯ অক্টোবর সিন্ডিকেটের সভায় অপসারণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এদিকে, মনোয়ারা সাকির ফেসবুক আইডিতে দেখা গেছে তিনি ফ্রান্সে রয়েছেন। তিনি আইফেল টাওয়ারের পাশে দাঁড়ানো ছবি ১০ নভেম্বর আপলোড দিয়েছেন। ক্যাপশন দিয়েছেন-‘স্বপ্ন দেখো মন থেকে, ইনশাল্লাহ তা পূরণ হবেই।’

মনোয়ারা সাকির পিতা আবুল খায়ের বলেন, মনোয়ারা সাকি প্রায় এক বছর ধরে ফ্রান্সে রয়েছেন। অনুপস্থিতির কারণে মনোয়ারা সাকির চাকরি থেকে অপসারণের বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনা ছুটিতে ফ্রান্স সফর, চাকরি হারালেন কুবি অফিস সহায়ক

প্রকাশিত সময় : ১০:৫২:২৬ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩