বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁয় দুর্বৃত্তের ছুরিকাঘাতে বিএনপি নেতা নিহত

নওগাঁয় দুর্বৃত্তের ছুরিকাঘাতে কামাল আহমেদ (৫২) নামে একজন বিএনপি নেতা নিহত হয়েছেন।

নিহত কামাল নওগাঁ পৌরসভার ৯ নং ওয়ার্ডের রজাকপুর মহল্লার মৃত মমতাজ আহমেদের ছেলে। তিনি এই ওয়ার্ডের বিএনপি’র আহবায়ক।

শনিবার (১৮ নভেম্বর) রাত ৯ টায় নওগাঁ-সান্তাহার সড়কের তালপুকুর নামক স্থানে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে।

নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়সাল বিন আহসান জানান, কামাল আহমেদ শনিবার রাত ৯টার দিকে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার থেকে নওগাঁয় আসছিলেন। পথিমধ্যে সাহাপুর গ্রামের তালপুকুর নামক স্থানে মুখোশধারী কয়েকজন দুস্কৃতিকারী তাকে এলাপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাকে রক্তাক্ত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি জানান, এ বিষয়ে পুলিশ তৎপর রয়েছে এবং ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারসহ আইনের আওতায় আনা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নওগাঁয় দুর্বৃত্তের ছুরিকাঘাতে বিএনপি নেতা নিহত

প্রকাশিত সময় : ১০:৪০:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩