বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীপুরে প্রাথমিক বিদ্যালয়ে দুর্বৃত্তদের আগুন

গাজীপুরের শ্রীপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার ভোরে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের গিলাশ্বর গ্রামের ১৩২নং গিলাশ্বর মরহুম আ. জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনশেড শ্রেণি কক্ষে আগুন দেয় দুর্বৃত্তরা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এতে বিদ্যালয়ের শ্রেণি কক্ষের কয়েকটি বেঞ্চ, বৈদ্যুতিক পাখা ও টিনের বেড়া পুড়ে গেছে।

স্থানীয়দের বরাত দিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুদুল করিম জানান, ভোররাত সাড়ে ৩টার দিকে কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা দিয়ে কয়েকজন যুবক এসে বিদ্যালয়ে আগুন দেয়।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল কাদির বলেন, ওই শ্রেণিকক্ষে প্রথম শিফটে দ্বিতীয় শ্রেণির ৩২ ও পঞ্চম শ্রেণির ৩৫ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম পরিচালনা করা হতো। আজ ভোরে কে বা কারা ওই শ্রেণিকক্ষে আগুন দেয়।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম, গাজীপুর জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার আজমীর হোসেন ও শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তরিকুল ইসলাম বলেন, বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আগুন দেওয়ার ঘটনাটি আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া আগুনে ক্ষতিগ্রস্ত শ্রেণিকক্ষটি দ্রুত মেরামত করে পাঠদানের উপযোগী করা হবে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা নাসরিন বলেন, দুর্বৃত্তদের দেওয়া আগুনে টিনশেড শ্রেণি কক্ষের চার-পাঁচ জোড়া বেঞ্চ, টিনে বেড়া, বৈদ্যুতিক পাখাসহ নানা সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত সময়ের মধ্যে শ্রেণি কক্ষে মেরামত করা হবে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।  শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শ্রীপুরে প্রাথমিক বিদ্যালয়ে দুর্বৃত্তদের আগুন

প্রকাশিত সময় : ০৫:১১:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩