ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে সোমবার (২০ নভেম্বর) বিকেল ৪টার দিকে ককটেল বিস্ফোরণ ঘটেছে। তবে, এ ঘটনায় কেউ হতাহত হননি। পরে ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ওই ককটেল বিস্ফোরণের কিছুক্ষণ আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদনের ওপর শুনানি হয়। সংশ্লিষ্ট আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এ তথ্য নিশ্চিত করেছেন।প্রত্যক্ষদর্শী শিবাস দাশ বলেছেন, আদালতের হাজতখানার পাশে হঠাৎ বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটে। এ সময় আমি ভয়ে দৌড় দেই। কে বা কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে, তা আমি দেখতে পাইনি।
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
রাজধানীতে আদালতের সামনে ককটেল বিস্ফোরণ
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ০৬:৪৫:২১ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩
- ১০৩
Tag :
সর্বাধিক পঠিত



























