শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন তামিম

আবারও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন ক্রিকেটার তামিম ইকবাল। আজ বৃহস্পতিবার সস্ত্রীক প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে তার সঙ্গে দেখা করেন জাতীয় দলের এই তারকা ক্রিকেটার।

নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তামিম নিজেই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি দিয়ে এক পোস্টে তিনি লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করাটা সবসময় আনন্দের।তবে ঠিক কি কারণে এই সময়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তামিম তা জানা যায়নি।ছবিতে দেখা যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বসে আছেন। তামিম ও তার স্ত্রী আয়েশা সিদ্দিকা দাঁড়িয়ে রয়েছেন।এর আগে, গত ৬ জুলাই হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম। তবে একদিন পরেই (৭ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অবসর ভেঙে ফের জাতীয় দলে ফেরার ঘোষণা দেন এই ক্রিকেটার। জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সহযোগিতায় সে সময় গণভবনে আসেন তামিম। সঙ্গে ছিলন স্ত্রী আয়েশা। উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন তামিম

প্রকাশিত সময় : ০৭:০৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩