শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আর্জেন্টিনার কাছে হেরে বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়

ফিফা অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে ব্রাজিলের বিপক্ষে জিতেছে আর্জেন্টিনা। ব্রাজিলকে ৩-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় করেছে আর্জেন্টিনা। এই ম্যাচে হ্যাট্রিক করেছেন এমন একজন যাকে ভাবা হয় ‘পরবর্তী মেসি’। ভক্তরা তাকে আদর করে ‘লিটল ডেভিল’ ডাকেন। তার আসল নাম ক্লদিও এচেভেরি।

‘টিওয়াইসি স্পোর্টস’ জানিয়েছে, ১৯২৫ কোপা আমেরিকায় ম্যানুয়েল সিওনির পর গত ৯৮ বছরে আর্জেন্টিনার প্রথম খেলোয়াড় হিসেবে ব্রাজিলের বিপক্ষে কোনো আনুষ্ঠানিক প্রতিযোগিতামূলক ম্যাচে হ্যাটট্রিক করলেন এচেভেরি।

এর আগে বাংলাদেশ সময় বুধবার সকালে ফিফা বিশ্বাকাপ-২০২৬ এর বাছাই পর্বে মারাকানায় ব্রাজিলের জাতীয় ফুটবল দলকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। গ্যালারিতে মারামারি ও পুলিশের লাঠিপেটার কারণে সে ম্যাচটিও সাড়ে ৬টার পরিবর্তে ৭টায় শুরু হয়েছিল।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, জাকার্তায় দুই দল যখন ওয়ার্ম আপ করছিল তখন ঝড় বইতে শুরু করে। স্টেডিয়ামের ওপরে ছাদ থাকলেও তা ঢেকে দেওয়া হয়নি। প্রচুর বৃষ্টিপাত হওয়ায় মাঠ খেলার উপযোগী করে তুলতে আধা ঘণ্টা দেরি হয়।

ঝড়ের দিনে ফুটবল পায়েও ঝড় তুলেছেন আর্জেন্টিনার ১৭ বছর বয়সী ফরোয়ার্ড ক্লদিও এচেভেরি। খেলা শুরুর বাঁশি বাজার পর মাঠ কাঁপিয়েছেন তিনি। ২৮, ৫১ ও ৭১ মিনিটে গোল করে হ্যাটট্রিক তুলে নেন। আগামী মঙ্গলবার সেমিফাইনালে জার্মানির বিপক্ষে খেলবে আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আর্জেন্টিনার কাছে হেরে বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়

প্রকাশিত সময় : ১০:৫৩:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩