বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ আটক- ৩

মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা এবং জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজা ও ১শ ৯৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার  ২৪ নভেম্বর সন্ধ্যায় কুলাউড়া থানার বিশেষ অভিযানে ১ কেজি গাঁজা ও ৩১ পিস ইয়াবাসহ  গোপাল মালহা (৩২) ও জসিম মিয়া (৩৩) নামে দুইজনকে আটক করা হয়।কুলাউড়া থানার এসআই অপু দাশগুপ্ত সঙ্গীয় ফোর্সসহ কুলাউড়া উপজেলার  ৫ নং ব্রাহ্মণবাজার ইউনিয়নের পশ্চিম গুড়াভুই এলাকার অজয় ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামে দোকানের সামন থেকে দুজনকে আটক করতে সক্ষম হন ।
আটককৃত দুজনকে তল্লাশিকালে তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা ও ৩১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।এছাড়া গত বৃহস্পতিবার ২৩ নভেম্বর দিবাগত রাতে জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশের  অভিযানে ১শ ৬৫ পিস ইয়াবাসহ টিপু মিয়া নামে একজনকে আটক করা হয়।ডিবি জানায়,গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার সদর উপজেলার  কনকপুর ইউনিয়নের দামিয়া এলাকার একটি নির্মাণাধীন বিল্ডিং এর ভেতর থেকে টিপু মিয়াকে আটক করা হয়।এসময় আটককৃতের  দেহ তল্লাশী করে তার পরনের শার্টের পকেট  থেকে ১শ ৬৫ পিস  ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এব্যাপারে  কুলাউড়া ও মৌলভীবাজার সদর মডেল থানায়  মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মৌলভীবাজারে পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ আটক- ৩

প্রকাশিত সময় : ১১:৪৬:৫১ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩