বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নাটোরে ফিলিং স্টেশনে থাকা ৩ বাসে আগুন

নাটোরের বড়াইগ্রামে ফিলিং স্টেশনে দাঁড়িয়ে থাকা জিএম ট্রাভেলসের তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।আজ সোমবার ভোররাতে পাটোয়ারী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

ফিলিং স্টেশনের সেলসম্যান নাজমুল হোসেন জানান, সোমবার ভোররাত সাড়ে ৪টার দিকে একটি বাসে ধোঁয়া দেখতে পেয়ে সেখানে গিয়ে তিনি আগুন দেখতে পান। এ সময় ফিলিং স্টেশনে কর্মরত অন্যরা বনপাড়া ফায়ার স্টেশনে খবর দেয়। এর মধ্যে বাসের পাশে দাঁড়ানো আরও দুটি বাসে আগুন জ্বলতে দেখা যায়।

বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আকরামুল ইসলাম জানান, ভোররাতে পাটোয়ারী ফিলিং স্টেশনে দাঁড়িয়ে থাকা জিএম ট্রাভেলসের তিনটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এমন সংবাদে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে তিনটি বাসের পুরো অংশ পুড়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম বলেন, ভোররাতে দুর্বৃত্তরা পাটোয়ারী ফিলিং স্টেশনে দাঁড়িয়ে থাকা জিএম ট্রাভেলসের তিনটি বাসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নাটোরে ফিলিং স্টেশনে থাকা ৩ বাসে আগুন

প্রকাশিত সময় : ০৯:৫৩:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩