বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঈশ্বরদীতে ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

পাবনার ঈশ্বরদীতে একটি ট্রেনের বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে পুড়ে গেছে ট্রেনের বগির ১১টি সিট। সোমবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে এ ঘটনা ঘটে।

স্টেশনের ওয়াশফিটে রাখা চাঁপাইনবাবগঞ্জ-ঈশ্বরদী-ঢাকা রুটে চলাচলকারী ট্রেনের একটির বগিতে এ অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঈশ্বরদী ফায়ার সার্ভিস ষ্টেশনের ওয়্যার হাউজ ইন্সপেক্টর অপু মন্ডল জানান, রাত সাড়ে ৮টায় খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে একটি বগির ১১টি সিট পুড়ে গেছে।

এ বিষয়ে ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুজ্জামান রুমেল বলেন, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি। এখানে প্রশাসন ও রেলওয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছেন। তারা বিষয়টি পর্যবেক্ষণ করছেন।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনিরুল ইসলাম জানান, ট্রেনের বগিতে আগুনের খবর পাওয়া মাত্রই আমরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কারা নাশকতা করেছেন তাদের খুঁজে বের করার চেষ্টা করছি, পেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সাথে স্টেশন এলাকায় অতিরিক্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ঈশ্বরদীতে ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

প্রকাশিত সময় : ১০:১৩:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩