বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঢাবি ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ‘ফ্যাক্টস ফাইন্ডিং’ কমিটি গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক অধ্যাপক নুরুল ইসলামের বিরুদ্ধে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগের ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট একটি ‘ফ্যাক্টস ফাইন্ডিং’ কমিটি গঠন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক সভায় আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক সীমা জামানকে প্রধান করে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করা হয়। কমিটির অন্য দুই সদস্য হলেন- গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল মনসুর আহমদ ও কলা অনুষদের সহকারী প্রক্টর ড. সঞ্চিতা গুহ। নাম প্রকাশে অনিচ্ছুক এক সিন্ডিকেট সদস্য জানান, যৌন নিপীড়নের দায়ে সমাজ কল্যাণের অভিযুক্ত অধ্যাপক নুরুল ইসলামের বিরুদ্ধে সিন্ডিকেট মিটিংয়ে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি করা হয়েছে। কমিটির তদন্তের ভিত্তিতে পরবর্তীকালে মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর ওই ছাত্রীকে সাহায্যের জন্য অফিসে ডাকেন অধ্যাপক নুরুল ইসলাম। তখন নুরুল ইসলাম আপত্তিকর স্পর্শ করেন বলে অভিযোগ করেন ওই ছাত্রী। গত মঙ্গলবার ভুক্তভোগী ছাত্রী এ ঘটনার বিচার চেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বরাবর একটি অভিযোগপত্র দেন। তারপর ইন্সটিটিউটের শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের বাসভবনের সামনে মানববন্ধন করে এবং উপাচার্য বরাবর স্মারকলিপি দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ঢাবি ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ‘ফ্যাক্টস ফাইন্ডিং’ কমিটি গঠন

প্রকাশিত সময় : ১০:২৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩