শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট টেস্ট জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

টেস্ট চ্যাম্পিয়নশীপের নতুন চক্রে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে চায়ের দেশ সিলেটে জয়ের সুবাস পাচ্ছে লাল-সবুজের বাহিনী। ঘরের মাঠে কিউইদের প্রথমবার টেস্টে হারাতে বাংলাদেশের অপেক্ষা আর মাত্র ৩ উইকেটের। ৩৩২ রানের পাহাড়সম টার্গেট তাড়ায় স্কোরবোর্ডে ১০২ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে ফেলেছে সফরকারীরা। সিলেট টেস্টের ভাগ্য বদলাতে এখনো ২২১ রান করতে হবে নিউজিল্যান্ডকে। পরিস্থিতি বিবেচনায় যা অসম্ভবই বলা চলে।

টাইগারদের দেয়া ৩৩২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আজ সুবিধা করতে পারেনি নিউজিল্যান্ড। স্কোরবোর্ডে কোনো রান না ওঠতেই ভাঙে ওপেনিং জুটি। শরিফুলের করা ইনিংসের প্রথম ওভারের শেষ বলে উইকেট রক্ষক নুরুল ইসলামের গ্লাভসবন্দী হন টম ল্যাথাম। এরপর ক্রিজে ডেভন কনওয়ের সঙ্গী হন কেইন উইলিয়ামসন।

তবে আগের ইনিংসে দুর্দান্ত এক শতক হাঁকানো উইলিয়ামসনও আজ দলের হাল ধরতে ব্যর্থ হয়েছেন। দলীয় ১৯ রানে তাইজুল ইসলামের বলে লেগ বিফোর উইকেটের শিকার হয়ে সাজঘরে ফিরেন তিনি। আউট হওয়ার আগে করেছেন ২৪ বলে ১১ রান। এদিকে দ্রুত গুরত্বপূর্ণ দুইটি উইকেট হারিয়ে বেকায়দায় পড়ে কিউইরা।

চাপে পড়া কিউইদের উপর আবারও আঘাত হানেন মেহেদী মিরাজ। টাইগার অলরাউন্ডারের বলে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরেন হেনরি নিকোলস। ফলে ৩০ রানেই ৩ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় নিউজিল্যান্ড।

তিন উইকেটে ৩৭ রান নিয়ে চা বিরতি থেকে ফেরার পর শেষ সেশনের শুরুতেই আরও দুই উইকেট হারিয়েছে কিউইরা। বিরতি থেকে ফেরার পর ৭৬ বলে ২২ রান করা ডেভন কনওয়েকে ফেরান তাইজুল। এরপর টম ব্লান্ডেলও ফিরেছেন তার শিকার হয়েই। এরপর গ্লেন ফিলিপ্সকেও দ্রুতই ফিরিয়েছেন নাইম হোসেন।

এরপর ক্রিজে আসা কাইল জেমিসনকে সঙ্গে নিয়ে লড়াই করার চেষ্টা করেন মিচেল। তবে দলীয় ১০২ রানে ২৬ বলে ১২ রান করা জেমিসনকে সাজঘরে ফেরান তাইজুল। এরপর ক্রিজে আসা ইশ সোধিকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন মিচেল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সিলেট টেস্ট জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

প্রকাশিত সময় : ০৮:৪৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩