বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্ত এলাকায় বর্ডার সিকিউরিটি ফোর্স-বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (২ ডিসেম্বর) দিবাগত রাত তিনটার দিকে সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ২২৫ এর কাছে এই ঘটনা ঘটে বলে স্থানীয় এলাকাবাসী ও রাধানগর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান নিশ্চিত করেছেন

নিহত ব্যক্তি জেলার গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের নিমঈল এলাকার আবুল কালামের ছেলে রোজিম(৪০)। সে একই উপজেলার রাধানগর ইউনিয়নের নগরপাড়া গ্রামে শ্বশুর বাড়িতে ঘর জামাই ছিলো।

ইউপি চেয়ারম্যান ও স্থানীয়রা জানায়, শনিবার (২ নভেম্বর) দিবাগত গভীর রাত ৩ টার দিকে রোজিমসহ আরও ৫/৬ জন গরু আনতে ভারতে যায়। এ সময় ভারতের ১৫৯/আরকেওয়াদা ভবানীপুর সীমান্তের বিএসএফ জওয়ানরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে রোজিম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। তার লাশ ভারতের অভ্যন্তরেই রয়েছে বলেও তারা জানায়।

তবে সীমান্তে হত্যাকান্ডের বিষয়ে নওগাঁ ১৬ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক, মেজর নোমান আল ফারুক জানান, বিএসএফ হত্যাকান্ডের বিষয়ে কোন তথ্য না দিলেও ১৫৯ মালদা বিএসএফের ভবানীপুর ক্যাম্পের অধিনায়ক গোলাগুলির বিষয়টি স্বীকার করেছেন। আর মরদেহ ভারতের ভেতরই রয়েছে বলে স্থানীয়দের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে। এ বিষয়ে ব্যাপক খোঁজ খবর নেয়া হচ্ছে এবং ভারতীয় বিএসএফের সংশ্লিষ্ট ক্যাম্প কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

প্রকাশিত সময় : ০৯:০০:১৯ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩