বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ের প্রলোভনে ধর্ষণ, পলাতক আসামি গ্রেপ্তার

রোববার (৩ ডিসেম্বর) সকালে র‌্যাব-৫ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত শনিবার (২ ডিসেম্বর) রাতে মেহেরপুর সদর উপজেলার কলেজ মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।রায়হান রাজশাহীর বাগমারা উপজেলার লাউবাড়িয়া এলাকার ওয়াজেদ আলীর ছেলে। সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ভুক্তভোগীর চাচাতো ভাই হওয়ার সুবাদে আসামি রায়হান প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে আসামি একাধিকবার তাকে ধর্ষণ করে। সবশেষ গত ৯ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে ভুক্তভোগীর ঘরে ঢুকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। পরে বিয়ের চাপ দিলে আসামি ঘরের জানালা ভেঙে পালিয়ে যায়। এর পরিপ্রেক্ষিতে বাগমারা থানায় ধর্ষণ মামলা দায়ের করে ভুক্তভোগী। ঘটনার পরই আসামি রায়হান আত্মগোপনে চলে যায়। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহী সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি দল শনিবার রাতে মেহেরপুর সদর উপজেলার কলেজ মোড় থেকে রায়হানকে গ্রেপ্তার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিয়ের প্রলোভনে ধর্ষণ, পলাতক আসামি গ্রেপ্তার

প্রকাশিত সময় : ০৯:০৯:০৭ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩