নওগাঁয় সেইপ ও পিকেএসএফ এর সহায়তায় রুমিয়া নার্সিং ইনস্টিটিউটের ৩৭ জন প্রশিক্ষণার্থীর মাঝে ফার্স্ট এইড বক্স ও সনদ বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় শহরের দ্বীন টাওয়ারে রুমিয়া নার্সিং ইনস্টিটিউট এর মিলনায়তনে সনদ ও ফাস্ট এইড বক্স বিতরণ করা হয়। সনদ ও ফাস্ট এইড বক্স বিতরণ অনুষ্ঠানে ডাক্তার মোঃ মইনুল হাসান দুলদুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ গাজীউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেইফ ও পিকেএসএফ এর প্রোগ্রাম কো অর্ডিনেটর মোঃ গোলাম রাব্বি রুমিয়া নার্সিং ইনস্টিটিউট এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মুরাদ হোসেন, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন সহ নার্সিং ইনস্টিটিউটের প্রশিক্ষণার্থীগন।
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
নওগাঁয় রুমিয়া নার্সিং ইনস্টিটিউটের ৩৭ জন প্রশিক্ষণার্থীর মাঝে ফার্স্ট এইড বক্স ও সনদ বিতরণ
-
তৌফিক তাপস, ব্যুরো প্রধান রাজশাহী : - প্রকাশিত সময় : ০৬:২৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩
- ১১৪
Tag :
সর্বাধিক পঠিত
























