বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে কাভার্ড ভ্যান থেকে ১৪০ কেজি গাঁজা জব্দ

রাজধানীর তেজগাঁও এলাকায় একটি কার্ভাড ভ্যান থেকে ১৪০ কেজি গাঁজা জব্দ করে পুলিশ বলেছে, কারওয়ান বাজার ও তেজগাঁও এলাকায় বিক্রির জন্য এই মাদক নিয়ে আসা হয়েছে সীমান্ত এলাকা থেকে। গাঁজা জব্দের পাশাপাশি ওই কাভার্ড ভ্যানের চালক, মাদক কারবারি মো. সালু মিয়াকেও পুলিশ গ্রেপ্তার করেছে

তেজগাঁও বিভাগের গোয়েন্দা পুলিশ সহকারী পুলিশ কমিশনার এম রাকিবুল হাসান ভূঞা জানান, তেজগাঁওয়ের সাতরাস্তার কাছে মিনি ট্রাক স্ট্যান্ড এলাকায় সোমবার রাতে কাভার্ড ভ্যানসহ সালু মিয়াকে গ্রেপ্তার করা হয়। আমাদের কাছে খবর ছিল, মিনি ট্রাক স্ট্যান্ড এলাকায় গাঁজাভর্তি একটি কাভার্ড ভ্যান রাখা হয়েছে। এরপর সেখানে গিয়ে ভ্যানের ভেতরে তল্লাশি চালিয়ে আমরা গাঁজা জব্দ করি এবং একজনকে গ্রেপ্তারই করি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সালু অপরাধের কথা স্বীকার করেছেন জানিয়ে পুলিশ কর্মকর্তা রাকিবুল বলেন, ‘তিনি (সালু) কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে এসব গাঁজা সংগ্রহ করে ঢাকায় নিয়ে আসেন। তারপর কারওয়ান বাজার ও তেজগাঁওসহ বিভিন্ন স্থানে বিক্রি করছিলেন। এই মাদক কারবারি নামে তেজগাঁও শিল্পাঞ্চল থানার একটি মামলা আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজধানীতে কাভার্ড ভ্যান থেকে ১৪০ কেজি গাঁজা জব্দ

প্রকাশিত সময় : ০৬:৩২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩