বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পূণবার্সন কেন্দ্র নাটোরে স্থানান্তর বন্ধের দাবি

রাজশাহী থেকে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পূণবার্সন কেন্দ্র (ছেলে ইউনিট) ষড়যন্ত্র করে দুঃস্থ ও ভবঘূরে প্রশিক্ষণ ও পূণবার্সন কেন্দ্র নাটোরে স্থানান্তর বন্ধের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করেছেন উত্তরাঞ্চলের বৃহৎ সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ।

শনিবার বেলা ১০ টা থেকে ঘণ্টাব্যাপী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে রাজশাহীর বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। কর্মসূচি থেকে বক্তারা অভিযোগ করেন, রাজশাহীতে নতুন শিশু হাসপাতাল উদ্বোধন করা হয়েছে ১০ মাস আগে। অথচ এখনো এ হাসপাতালটি চালু করা হয় নি। এটি স্বাস্থ্য বিভাগের চরম গাফিলতি। মানববন্ধন কর্মসূচি থেকে অবিলম্বে রাজশাহীর একমাত্র শিশু হাসপাতাল অবিলম্বে চালুর দাবি জানানো হয়েছে।

রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সধারণ সম্পাদক মো. জামাত খান, বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান, বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী নগরের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজশাহী নগরের সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামাণিক দেবু, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা’র নেতা আফজাল হোসেন, প্রবীন সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান খান আলম, রাজশাহী নগর জাসদের সাধারণ সম্পাদক আমিরুল কবীর বাবু, সমাজসেবক মো. শাহীন আলী, প্রকৌশলী খাজা তারেক, আবদুল মতিন, বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের নেতা মাহবুবুর রহমান মুক্তি, গ্রীণ ভয়েজের সাবেক সভাপতি আবদুর রহিম, নারী নেত্রী ও বাপা সহসভাপতি সেলিনা বেগম, মোসা. রুমানা খান, রোজিবা বেগম, কেএম জুবায়েদ জিতু, লাকী বেগম প্রমুখ।

মানববন্ধন চলাকালে বক্তারা আরো বলেন, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে আসন সংখ্যা বৃদ্ধি করে চিকিৎসা সেবার মান বাড়াতে হবে। চিকিৎসক ও জনবল সংকট অবিলম্বে নিরসন করতে হবে। রাজশাহী অঞ্চলে পানির সংকট নিরসনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। মানববন্ধন কর্মসূচি থেকে অবিলম্বে প্রস্তাবিত উত্তর রাজশাহী সেচ প্রকল্প চালুর দাবি জানানো হয়। এছাড়া রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের জন্য জমি অধিগ্রহণসহ অবিলম্বে অবকাঠামো নির্মাণ শুরুর দাবি জানানো হয়। এছাড়া রাজশাহী ডেন্টাল ইউনিট পুর্ণাঙ্গ ডেন্টাল হাসপাতালে রূপান্তরের দাবি জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পূণবার্সন কেন্দ্র নাটোরে স্থানান্তর বন্ধের দাবি

প্রকাশিত সময় : ০৪:৪১:০৭ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩