নওগাঁর নিয়ামতপুর থেকে ওয়াশরুমের ভিতর লুকায়িত ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী তরিকুল কে গ্রেফতার করেছে র্যাব-৫ সিপিসি ৩ জয়পুরহাট র্যাব ক্যাম্প। আজ সোমবার র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছে র্যাব ৫ সিপিসি ৩ জয়পুরহাট র্যাব ক্যাম্প।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব -৫ সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে গতরাত সাড়ে আট ঘটিকায় অভিযান চালিয়ে নওগাঁ জেলার নিয়ামতপুর থানাধীন রাউতাড়া এলাকায় তরিকুলের বসত বাড়ির ওয়াশরুমের ভিতর সাদা বস্তার মধ্যে লুকিয়ে রাখা ৮৪ বোতল ফেন্সিডিল ক্রয়-বিক্রয়ের সময় মাদক ব্যবসায়ী মোঃ তরিকুল ইসলাম তারেক (৩০)কে গ্রেফতার করা হয়।
তরিকুল ইসলাম তারেক জেলার নিয়ামতপুর থানার রাউতারা গ্রামের একরামুলের ছেলে।
সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো।
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
নওগাঁয় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
-
তৌফিক তাপস, ব্যুরো প্রধান রাজশাহী : - প্রকাশিত সময় : ০৫:৩৪:২৬ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
- ১১৪
Tag :
সর্বাধিক পঠিত



























