রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী ৫, ৬ ও ৭মার্চ অনুষ্ঠিত হবে। আজ সোমবার দুপুর ১২টায় উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি উপ-কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ৮ থেকে ১৭ জানুয়ারি প্রাথমিক আবেদনপত্র জমা দেওয়া যাবে। গত বছরের ন্যায় এবারও দ্বিতীয়বা ভর্তির সুযোগ থাকছে। ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্য পরবর্তী সময়ে জানানো হবে।
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গত ২০২১-২২ ও ২০২২-২৩ শিক্ষাবর্ষেও সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ ছিল।

রিপোর্টারের নাম 

























