রাজশাহী জেলার বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভায় হঠাৎ করে আইনশৃঙ্খলার অবনতি, দুর্বৃত্তদের ট্রাকে আগুন। সরজমিনে গিয়ে জানাগেছে, গতকাল মঙ্গলবার আনুমানিক রাত ১১টা ১৫মিনিটে তাহেরপুর থেকে দূর্গাপুর রাস্তার প¦র্শ্বে, তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের চকিরপাড়া মহোল্লার বিশিষ্ট ব্যবসায়ী জিল্লুর রহমানের ছেলে জুয়েল এর ট্রাকে দুর্বৃত্তরা আগুন দেয়।
তাহেরপুর থেকে দূর্গাপুর রাস্তার এক ব্যবসায়ীর সিসি ফুটেজে দেখা যায়, দুইজন মোটরসাইকেল আরোহী একজন রাস্তায় দাড়িয়ে থাকে অন্যজন ট্রাকে আগুন দিয়ে দ্রুত গতিতে মটরসাইকেলের পিছনে বসে তাহেরপুর পাট হাটার দিকে পালিয়ে যায়। এলাকার সচেতন মানুষ মনে করেন পুলিশ ইচ্ছে করলেই অপরাধীদের ধরতে পারবে।
এই ঘটনার ব্যাপারে জুয়েলের বড় ভাই তাহেরপুর পৌরসভার ইঞ্জিনিয়ার জনি এই প্রতিবেদককে জানান, আমরা কাউকে চিনতে পারিনি। তবে এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। ক্ষতির পরিমাণ আনুমানিক ০৮ লক্ষ টাকা। এ ব্যাপারে বাগমারা থানার অফিসার ইনচার্জ অরবিন্দর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, এখনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আশরাফুল ইসলাম ফরাশী বাগমারা প্রতিনিধিঃ 

























