প্রতীক পেয়ে নির্বাচনী প্রচারাভিযান শুরু করলেন রাজশাহী সদর-২ আসনের জাসদের প্রার্থী আবদুল্লাহ আল মাসুদ শিবলী। রাজশাহী-২ সদর আসনে পরিবর্তনের অংগীকার নিয়ে জাসদের মশাল প্রতীকের প্রার্থী জননেতা আবদুল্লাহ আল মাসুদ শিবলী নির্বাচনী প্রচারাভিযান শুরু করলেন।
আজ সকালে নির্বাচনী কার্যালয়ে প্রতীক বরাদ্দ প্রাপ্তি নিয়ে শাহ্ মখদুম দরগাহ শরীফ জিয়ারত করেন। এরপর তিনি কর্মি-সমর্থকদের নিয়ে রাজশাহী কলেজ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে জাতীয় চার নেতা অন্যতম শহীদ এ এইচ এম কামারুজ্জামানের কবরে ফাতিহা পাঠ করেন। তারপর রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের জাসদের প্রার্থী জুলফিকার মান্নান জামী সহযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ শিক্ষক ডঃ শামসুজ্জোহার মাজারে শ্রদ্ধা নিবেদন করে সর্বশেষে স্বৈরাচার বিরোধী আন্দোলনের বীর শহীদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক শহীদ শাহজাহান সিরাজের স্মৃতিস্থলে গিয়ে শ্রদ্ধা জানিয়ে নেতা-কর্মি-সমর্থকদের নিয়ে এক মিনিট নিরাবতা পালন করেন। এসময় রাজশাহী জেলা ও মহানগর জাসদের নেতা-কর্মিবৃন্দ তাঁর সাথে ছিলেন।

রিপোর্টারের নাম 

























