মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শাহাব উদ্দিন ‘নৌকা’ প্রতীক; জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আহমেদ রিয়াজ ‘লাঙ্গল’ প্রতীক; তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী মো. আনোয়ার হোসেন ‘সোনালী অঁাশ’ প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ময়নুল ইসলাম ‘ট্রাক’ প্রতীক বরাদ্দ পেয়েছেন।
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শফিউল আলম চৌধুরী ‘নৌকা’ প্রতীক; স্বতন্ত্র প্রার্থী এ. কে. এম সফি আহমদ সলমান ‘ট্রাক’ প্রতীক; স্বতন্ত্র প্রার্থী আব্দুল মতিন ‘কাঁচি’ প্রতীক; তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী এম এম শাহীন ‘সোনালী অাঁশ’ প্রতীক; ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী মাওলানা আছলাম হোসাইন রহমানী ‘মিনার’ প্রতীক; বিকল্প ধারা বাংলাদেশের মো. কামরুজ্জামান সিমু ‘কুলা’ প্রতীক; বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী এনামুল হক মাহতাব ‘মোমবাতি’ প্রতীক; জাতীয় পার্টি পার্টি মনোনীত প্রার্থী মো. আব্দুল মালিক ‘লাঙ্গল’ প্রতীক বরাদ্দ পেয়েছেন।
মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমান ‘নৌকা’ প্রতীক; জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ মনোনীত প্রার্থী আব্দুল মোছাব্বির ‘মশাল’ প্রতীক; ইসলামি ফ্রন্ট মনোনীত প্রার্থী মো. আব্দুর রউফ ‘মোমবাতী’ প্রতীক; জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. আলতাফুর রহমান ‘লাঙ্গল’ প্রতীক; সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত প্রার্থী মো ফাহাদ আলম ‘ছড়ি’ প্রতীক; বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী তাপস কুমার ঘোষ ‘হাতুরী’ প্রতীক এবং ন্যাশনাল পিপলস পার্টি মনোনীত প্রার্থী মো. আবু বকর ‘আম’ প্রতীক বরাদ্দ পেয়েছেন।
মৌলভীবাজার-৪ আসন (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আব্দুস শহীদ ‘নৌকা’ প্রতীক; ইসলামি ঐক্যজোট মনোনীত প্রার্থী মো. আনোয়ার হোসাইন ‘মিনার’ প্রতীক এবং বাংলাদেশ ইসলামি ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী আব্দুল মুহিত হাসানী ‘মোমবাতি’ প্রতীক বরাদ্দ পেয়েছেন।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























