সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬৮৬ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩৯ জন। এছাড়াও ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে এক হাজার ৪৫৬ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (১৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

২০২২ সালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৮১ জন মারা যান। ওই বছরের ডিসেম্বর মাসে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬২ হাজার ৩৮২ জন হাসপাতালে ভর্তি হন।

২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গু সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ বারের মতো হাল্ট প্রাইজ’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

প্রকাশিত সময় : ০৯:৪৫:৫২ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩