বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে পারিবারিক কলহে গৃহবধূ নিহত, স্বামী পলাতক

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে পৌর এলাকার ওয়ালটন মোড় পাঠানপাড়া মহল্লায় এই ঘটনা ঘটে।
নিহত গৃহবধু পৌর এলাকার ২ নং ওয়ার্ড ওয়ালটন মোড় পাঠানপাড়া মহল্লার মৃত বিশু শেখের মেয়ে সম্পা খাতুন (২৪)। তার স্বামী রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার উজানপাড়া রেলগেট এলাকার মো. আবুল কাশেম বিডিআর এর ছেলে পলাতক আব্দুল্লাহ আল মামুন (৪৫)।
স্থানীয়রা জানান, ১৫ বছর আগে আব্দুল্লাহর সাথে পারিবারিকভাবে বিয়ে হয় সম্পা খাতুনের। গত এক মাস যাবৎ একই এলাকার তরিকুলের বাসায় ২ ছেলে ও ১ মেয়েকে নিয়ে ভাড়া থাকতো তারা। দাম্পত্য কলহের জেরে উভয় প্রায়ই কথা কাটাকাটিতে জড়িয়ে পড়তেন। এমনকি মাদকদ্রব্য সেবন করে মামুন প্রায়ই তার স্ত্রীকে মারধরও করতো।  এরই এক পর্যায়ে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর ১২ টার মধ্যে কোন এক সময় স্বামী-স্ত্রীর মধ্যে পায়েল নামের এক নারীকে কেন্দ্র করে ঝগড়া-ঝাটি ও মনোমালিন্য হলে স্বামী মামুন স্ত্রী সম্পার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে শয়ন কক্ষে ফেলে রেখে পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় স্থানীয় লোকজন সম্পা খাতুনকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, পাঠানপাড়ায় এক গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

চাঁপাইনবাবগঞ্জে পারিবারিক কলহে গৃহবধূ নিহত, স্বামী পলাতক

প্রকাশিত সময় : ১০:২১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩