মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জয়পুরহাটে ট্রেনে আগুন দেওয়া প্রধান ৩ আসামি গ্রেপ্তার

জয়পুরহাটে পৃথক দুটি ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় প্রধান ৩ আসামিকে গ্রেপ্তার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। শুক্রবার (২২ ডিসেম্বর) ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন জয়পুরহাট নিশিপাড়া মহল্লার অপু (২৪), তাইজুল ইসলাম (২৬) এবং আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর গ্রামের মমিন (২৬)।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুক্তার হোসেন বলেন, গত ৪ ডিসেম্বর ভোরে জয়পুরহাটের পাঁচবিবি রেলওয়ে স্টেশনে দ্রুতযান এক্সপ্রেস এবং ১৫ ডিসেম্বর রাতে জয়পুরহাট রেলওয়ে স্টেশনে উত্তরা এক্সপ্রেস মেইল ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই দুটি ঘটনার প্রধান হোতা অপু, তাইজুল ও মমিন। আজ ভোরে অভিযান চালিয়ে তাদের জয়পুরহাটের নিশিপাড়া ও আক্কেলপুরের রুকিন্দিপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত। সান্তাহার রেলওয়ে থানায় তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জয়পুরহাটে ট্রেনে আগুন দেওয়া প্রধান ৩ আসামি গ্রেপ্তার

প্রকাশিত সময় : ১১:৩১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩