বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁয় বিপুল পরিমান ট্যাপেন্টাডলসহ ০৬ মাদক কারবারী গ্রেফতার

নওগাঁর বদলগাছী থানাধীন মাহমুদপুর এলাকা থেকে বিপুল পরিমান ট্যাপান্টাডলসহ ০৬ মাদক কারবারী কে গ্রেফতার করেছে র‌্যাব-৫ সিপিসি- ৩ জয়পুরহাট র‌্যাব ক্যাম্প। আজ শুক্রবার র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৫ সিপিসি- ৩ জয়পুরহাট র‌্যাব ক্যাম্প।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ সিপিসি- ৩ জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে বৃহস্পতিবার রাত ৮ ঘটিকায় নওগাঁ জেলার বদলগাছী থানাধীন মাহমুদপুর এলাকা হতে নেশা জাতীয় মাদক দ্রব্য ২৪ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৬জন মাদক কারবারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার মাহমুদপুর গ্রামের মৃত মন্টু হোসেনের ছেলে মোঃ পিন্টু হোসেন (২৬),একই গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে মোঃ সোবহান হোসেন (২৬), মোঃ আবুল হোসেনের ছেলে মোঃ রাসেল হোসেন (৩২), মোঃ জব্বার হোসেনের ছেলে মোঃ উজ্জল হোসেন (৩৫), শ্যামপুর গ্রামের শ্রী সুশিল পাহানের ছেলে শ্রী জয়ন্ত পাহান (২৪) এবং  পাঁচঘরিয়া গ্রামের মৃত হাতেম আলীর ছেলে মোঃ গোলজার হোসেন (৪৪), গ্রেফতারকৃত আসামী পিন্টু এলাকার চিহ্নিত খুচরা মাদক কারবারী চক্রের প্রধান। গ্রেফতারকৃত আসামী গোলজার, সোবহান, রাসেল, জয়ন্ত ও উজ্জল  পিন্টু এর সহযোগী হিসেবে কাজ করতো বলে জানা যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নওগাঁয় বিপুল পরিমান ট্যাপেন্টাডলসহ ০৬ মাদক কারবারী গ্রেফতার

প্রকাশিত সময় : ১০:২১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩