ডামী নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের জনমত তৈরীর লক্ষ্যে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মিজানুর রহমান (ভিপি মিজান) এর নেতৃত্বে ২২ ডিসেম্বর শুক্রবার মৌলভীবাজারে লিফলেট বিতরণ করেছেন জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সহ সাধারণ সম্পাদক মহিতুর রহমান হেলাল, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক স্বাগত কিশোর দাস চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব,আহমদ আহাদ, জেলা কৃষকদলের সদস্য সচিব মুনাইম কবির, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক এম এ নিশাত, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া, কৃষকদলের যুগ্ম আহবায়ক নানু মিয়া, জেলা কৃষকদলের সদস্য জামাল আহমদ, জেলা কৃষকদলের সদস্য লোকমান মিয়া, জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক তাজুদ চৌধুরী প্রমুখ।

রিপোর্টারের নাম 
























