বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে রেললাইনে হাতবোমা বিস্ফোরণের চেষ্টা : আটক ৩

নারায়ণগঞ্জ শহরে রেললাইনে হাতবোমা বিস্ফোরণের চেষ্টার সময় হাতেনাতে তিনজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ। আজ রোববার (২৪ ডিসেম্বর) দুপুর ১টা ২৫ মিনিটে নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান। আটক ব্যক্তিরা হলেন বগুড়ার জয়নাল, নীলফামারীর হাবিবুর রহমান ও হাসান। তারা কেউই নারায়ণগঞ্জের বাসিন্দা না। তারা নাশকতার জন্যই নারায়ণগঞ্জে এসেছিলেন বলে দাবি পুলিশের। তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কি না, সেটি নিশ্চিত হওয়া যায়নি। এসআই মোখলেসুর রহমান বলেন, রোববার সকাল থেকে আমরা সতর্ক পাহারায় ছিলাম। দুপুর দেড়টার দিকে নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় একজনের হাতে বোমাটি দিয়ে আরেকজন সুতলি জ্বালানোর চেষ্টা করছিলেন। এমন সময় আমরা তাদের হাতেনাতে আটক করি। তাদের সঙ্গে আরও কিছু ছিল কি না, সেটা আমরা তল্লাশি করে পাইনি। পুলিশ কর্মকর্তা জানান, আটক ব্যক্তিরা বর্তমানে তাদের হেফাজতে রয়েছেন। তারা কার হুকুমে এই কাজের চেষ্টা করেছেন এবং তাদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে। আটক তিনজনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে জানায় পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নারায়ণগঞ্জে রেললাইনে হাতবোমা বিস্ফোরণের চেষ্টা : আটক ৩

প্রকাশিত সময় : ০৯:৩১:৫১ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩