সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রোববার রংপুরে সকাল-সন্ধ্যা হরতাল

রোববার (২৪ ডিসেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর মহানগরীতে হরতাল ডেকেছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে রংপুর মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আহ্বায়ক এবং সদস্যসচিব স্বাক্ষরিত এক বার্তায় গণমাধ্যমকে হরতাল ঘোষণার বিষয়টি নিশ্চিত করা হয়। ক্ষমতাসীন সরকারের পদত্যাগসহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের মামলা প্রত্যাহার এবং রংপুর মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাহফুজ উন-নবী ডনের মুক্তির দাবিতে এই হরতাল ডাকা হয়েছে। গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে হরতাল কর্মসূচি সফল করার জন্য রংপুর মহানগরবাসীসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীকে অনুরোধ জানিয়েছেন যুবদলের আহ্বায়ক নুরুন নবী চৌধুরী মিলন ও সদস্যসচিব আতিকুল ইসলাম লেলিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন ও সদস্যসচিব নুর হাসান সুমন এবং ছাত্রদলের আহ্বায়ক ইমরান খাঁন সুজন ও সদস্যসচিব রবিউল ইসলাম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ বারের মতো হাল্ট প্রাইজ’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

রোববার রংপুরে সকাল-সন্ধ্যা হরতাল

প্রকাশিত সময় : ০৯:৪৫:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩