বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অতিরিক্ত মাইক ব্যবহার করায় মাহিকে জরিমানা

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় তানোর পৌর এলাকার গোল্লা পাড়া বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করেন।

নায়িকা শারমিন আক্তার নিপা মাহিয়া ওরফে মাহিয়া মাহি রাজশাহী-১ (তানোর- গোদাগাড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন।

জানা গেছে, নির্বাচনী আচরণবিধি ভেঙে অতিরিক্ত মাইক ব্যবহার করে মাহির ট্রাক প্রতীকের প্রচার-প্রচারণা চলছিল। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং বিল্লাল হোসেন জানান, আচরণবিধি ভেঙে একসঙ্গে সাতটি মাইক ব্যবহার করছিলেন মাহির প্রচারকাজের সঙ্গে জড়িত লোকজন। এ কারণে জরিমানা করা হয়েছে। তবে ঘটনাস্থলে মাহি নিজে উপস্থিত ছিলেন না।

এদিকে এ আসনের গোদাগাড়ীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে অতিরিক্ত ক্যাম্প স্থাপন করার দুইজনকে জরিমানা করেন সহকারী রিটার্নিং অফিসার। গতকাল রবিবার বিকেলে তাদের জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং ইউএনও আতিকুল ইসলাম জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নের বিরইল এলাকায় নৌকার সমর্থক মো. খোকন অতিরিক্ত নির্বাচনী ক্যাম্প স্থাপন করেন। সরেজমিনে গিয়ে এর সত্যতা পাওয়ায় নির্বাচন আচরণবিধি আইন মোতাবেক দুই হাজার টাকা জরিমানা ও ক্যাম্প তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়। অপরদিকে, একই অপরাধে পাকড়ী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানীর ‘কাঁচি’ প্রতীকের সমর্থিত আবুল হোসেনকে দুই হাজার টাকা জরিমানা ও ক্যাম্প বন্ধ করে দেওয়া হয়।

রাজশাহীর ৬টি আসনের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হয়েছে। এজন্য প্রশাসন ও আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা কাজ করছেন। কেউ আচরণবিধি ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

অতিরিক্ত মাইক ব্যবহার করায় মাহিকে জরিমানা

প্রকাশিত সময় : ১০:৫০:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩