মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে ১৯ চাবির মোটরসাইকেল চোর আটক

জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে এক মটরসাইকেল চোরকে আটক করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে রাজশাহী থেকে তাকে আটক করে ডিবি। আটককৃত চোর রাজশাহী জেলার রাজপাড়া এলাকার কেশবপুর মহল্লার কাউসার আলীর ছেলে মহব্বত আলী রয়েল (২৭)।

এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে জেলায় মটরসাইকেল চুরি রোধকল্পে গোপন
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই মো. আসগর আলীর নেতৃত্বাধীন একটি দল সোমবার দুপুরে পৌর এলাকার সার্কিট হাউজ মেইন গেটের সামনে এক বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বিশেষ কায়দায় তৈরি বিভিন্ন ব্র্যান্ডের মটরসাইকেলের ১৯ টি নকল চাবি সহ রয়েলকে আটক করা হয়।

পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামে অভিযান পরিচালনা করে সোমবার দিবাগত রাত সোয়া ৩টায়
মঙ্গলবার একটি ১৫০ সিসি এ্যাপাচি মটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে বলে জানান ওসি। এই ঘটনায় শিবগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

চাঁপাইনবাবগঞ্জে ১৯ চাবির মোটরসাইকেল চোর আটক

প্রকাশিত সময় : ১০:৪৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩