সাতক্ষীরার কালীগঞ্জের কালিকাপুর এলাকার একটি মসজিদের পাশ থেকে ১৮টি হাতবোমা উদ্ধারের পর নিষ্ক্রিয় করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুর ২টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা মোড় এলাকায় একে একে বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়। এর আগে সোমবার রাতে কালীগঞ্জ উপজেলার কালিকাপুর শেখপাড়া জামে মসজিদের পাশে পরিত্যক্ত অবস্থায় ওই হাতবোমাগুলো উদ্ধার করা হয়। এসময় র্যাব-৬’র অধিনায়ক লে. কর্নেল ফিরোজ কবিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডিং অফিসার ও সহকারী পুলিশ সুপার নাজমুল হক বলেন, নির্বাচনি নিরাপত্তা টহলের সময় কালীগঞ্জের কালিকাপুর শেখপাড়া জামে মসজিদের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি প্লাস্টিকের থলে থেকে ১৮টি হাতবোমা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পরে র্যাব হেডকোয়ার্টারের নির্দেশে উক্ত বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়েছে।
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
সাতক্ষীরায় পরিত্যক্ত অবস্থায় ১৮টি হাতবোমা উদ্ধার
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ০৬:১৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩
- ৯৫
Tag :
সর্বাধিক পঠিত



























