বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আগুনে পুড়লো নওগাঁ-৬ আসনের নৌকা প্রতিকের নির্বাচনী অফিস

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের রাণীনগর উপজেলার এনায়েতপুর গ্রামের সোনারপাড়ার নৌকা প্রতিকের অফিসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতের কোন এক সময় কতিপয় দুর্বৃত্তরা অফিসে আগুন দিলে অফিসের পোস্টার ও কাপড় পুড়ে যায়।
এতে করে ওই এলাকায় এক আতঙ্কের সৃষ্টি হয়েছে। অফিসের দায়িত্বে থাকা কাশিমপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আব্দুল আজিজ জানান গত সোমবার এনায়েতপুর গ্রামের সোনারপাড়ায় নৌকা প্রতিকের এই নির্বাচনী অফিসটি উদ্বোধন করা হয়। গত বুধবার রাতে এলাকায় নৌকার পক্ষে নির্বাচনী কাজ শেষে অফিসে বসে ভোটারদের নিয়ে আড্ডা দেয়ার পর তিনিসহ অন্যরা বাড়ি চলে যান।
এরপর ভোররাতে ফজরের নামায পড়তে যাওয়ার সময় তিনি দেখতে পান যে কে বা কারা অফিসে আগুন দিলে পোস্টার ও কাপড় পুড়ে গেছে। আগুন দেখতে পেয়ে স্থানীয়রা তা নিভিয়ে দেয়ার কারণে বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটেনি। বিষয়টি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হয়েছে। স্থানীয় পুলিশ প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আগুনে পুড়লো নওগাঁ-৬ আসনের নৌকা প্রতিকের নির্বাচনী অফিস

প্রকাশিত সময় : ০৮:৪৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩