বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

টিকটকে পরিচয়, বান্ধবীকে বিয়ে করতে সিলেটের তরুণী সাতক্ষীরায়

টিকটকে পরিচয়, এরপর ইমোতে দীর্ঘদিনের প্রেম। সবশেষ বিবাহিত বান্ধবীর প্রেমের টানে ছুটে এসেছেন সিলেটের তরুণী। তিনি এখন সাতক্ষীরার কলরোয়ায় নববিবাহিত তরুণীর বাড়িতে অবস্থান করছেন। তাদের বিয়ের ব্যবস্থা না করলে দিচ্ছেন আত্মহত্যার হুমকি। এমন অবস্থায় বিপাকে পড়েছে বিবাহিত তরুণীর পরিবার। এ ঘটনায় এলাকায় তোলপাড়ের সৃষ্টি হয়েছে।

বুধবার রাতে সাতক্ষীরা কলারোয়ার হেলাতলা ইউনিয়নের ব্রজবাকসা জামালের মোড় এলাকায় এমন ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সিলেট থেকে কলারোয়ায় গিয়ে রুবিনা খাতুন (২৫) নামের এক গৃহবধূকে বিয়ে করে ঢাকায় নিয়ে যেতে চায় সিলেট গোয়েনঘাট এলাকার মহিমা খাতুন (২৩) নামের এক অবিবাহিত মেয়ে। বর্তমানে মহিমা কলারোয়ায় রুবিনার বাড়িতে অবস্থান করছে। বিষয়টি জানাজানি হওয়ার পর তাদের বাড়িতে ভিড় জমেছে। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তাদের দুজনকে পুলিশ হেফাজতে আনা হয়েছে। দুই পরিবারকে খবর দেওয়া হয়েছে। তাদের পরিবারের কাছে হস্তান্তরের চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

টিকটকে পরিচয়, বান্ধবীকে বিয়ে করতে সিলেটের তরুণী সাতক্ষীরায়

প্রকাশিত সময় : ১১:৩৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪