মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনে শেখ হাসিনার অনন্য অবদান : রবি ভিসি

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরের দিকে রবির একাডেমিক ভবন-৩ এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রবির শিক্ষক সমিতির সভাপতি ড. ফখরুল ইসলামের সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রবির উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মো: শাহ্ আজম। তিনি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এদেশে বিশ্বকবির নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। এ স্বপ্ন বাস্তবায়িত হয়েছে স্বাধীনতার ৪৪ বছর পর জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে। আমাদের জাতীয় সংগীতের ¯্রষ্ঠা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে শাহজাদপুরে রবি স্থাপন দেশরতœ শেখ হাসিনার অনন্য অবদান। এজন্য রবি শেখ হাসিনার নিকট কৃতজ্ঞ ও দায়বদ্ধ। এ দায়বদ্ধতা থেকে বলতে পারি, আমাদের প্রত্যাশা মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতির পিতা বঙ্গবন্ধুর সংগঠন আওয়ামী লীগ পুনরায় নির্বাচিত হোক। মানবিকতা, প্রগতিশীলতা এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় শেখ হাসিনা যে অবদান রেখেছেন রবি সেই অভিযাত্রায় সারথী হয়ে শেখ হাসিনার পাশে থেকে একটি সুখী-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মানের জন্য একত্রে কাজ করে যাবে।

এ ছাড়াও আলোচনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের প্রার্থী চয়ন ইসলাম (নৌকা)। তিনি বলেন, সিরাজগঞ্জবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল রবীন্দ্র স্মৃতিবিজড়িত শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সেই স্বপ্ন পূরণ করেছেন। আমরা প্রত্যাশা করি বিশ্ববিদ্যালয়টি দেশের প্রধান সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় হিসেবে অগ্রযাত্রা অব্যাহত রাখবে এবং একইসাথে বিশ্বমানের গবেষণার একটি কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন আওয়ামী লীগের প্রতি সমর্থনের জন্য তিনি রবির ভিসির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের নেতৃত্বে রবির শিক্ষক সমিতি মতবিনিময় সভাটি আয়োজনের জন্য সমিতির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

এ সময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. শেখ আব্দুল হামিদ লাভলু এবং রবির সকল বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনে শেখ হাসিনার অনন্য অবদান : রবি ভিসি

প্রকাশিত সময় : ০৫:০৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪