রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের মুন্ডুমালা ভোটকেন্দ্রের ফলাফল ঘোষণা নিয়ে স্বতন্ত্র প্রার্থী গোলাম রব্বানীর সমর্থক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সদস্যরা প্রায় ১৩টি ফাঁকা গুলি ছোড়েন। সংঘর্ষে পাচজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। উত্তেজিত সমর্থকেরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি মাইক্রোবাস ভাঙচুর করেন। ঘটনাটি ঘটে রবিবার তানোর মুন্ডুমালায় রাত ৯টার দিকে। এঘটনায় সোমবার বিকালে ২৮ জনকে এজাহা ভুক্ত ও ৫০ জনকে অজ্ঞাতনামা আসামী করে তানোর থানায় মামলা করেন মুন্ডুমালা পুলিশ ফাড়ির ইনর্চাজ মনিরুল ইসলাম। এ আসনে নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরী জয়ী হয়েছেন। তিনি চতুর্থবারের মতো আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাঁচি প্রতীক নিয়ে এখানে প্রতিদ্বন্দ্বিতা করেন তানোর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানী।সহকারী রিটার্নিং কর্মকর্তা ও তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য বিজিবি সদস্যরা প্রায় ১৩টি ফাঁকা গুলি ছুড়তে বাধ্য হয়েছেন। সংঘর্ষে পাচ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। জানা গেছে, তানোর উপজেলার মুন্ডুমালা বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ কেন্দ্রের ফলাফল ঘোষণার সময় গোলাম রব্বানীর সমর্থকেরা ফলাফল মেনে নিতে পারেনি। মুন্ডুমালা পৌর এলাকা গোলাম রব্বানীর নিজের এলাকা। তিনি পৌরসভার সাবেক দুবারের মেয়র। তাঁর সমর্থকদের প্রত্যাশা ছিল, এ কেন্দ্রে অবশ্যই গোলাম রাব্বানী বিপুল ভোটে জয়ী হবেন। সেখানে তাঁর পরাজয় সমর্থকেরা মেনে নিতে পারেননি। তাঁরা পুনরায় ভোট গণনার দাবি জানান। কিন্তু প্রিসাইডিং কর্মকর্তাসহ নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তারা ভোট বাক্স নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসার উদ্যোগ নিলে তাঁরা কেন্দ্রটি ঘেরাও করেন। রাত ৮টার দিকে। প্রায় এক ঘণ্টা তাঁরা কেন্দ্রটি ঘেরাও করে রাখেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে যায়। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি সদস্যরা ফাঁকা গুলি ছোড়েন। গোলাম রব্বানীর সমর্থকদের দাবি, সংঘর্ষে তাঁদের অন্তত ১০ জন সমর্থক আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। মুন্ডুমালা বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন তানোর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জাকিরুল হোসেন। মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোন কথা বলতে রাজি হননি। তানোর থানা ওসি আব্দুর রহিম বলেন, এবিষয়ে একটি মামলা হয়েছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
তানোরে স্বতন্ত্র সমর্থকদের সঙ্গে বিজিবির সংঘর্ষের ঘটনায় মামলা
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ০৯:৪৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪
- ৯৪
Tag :
সর্বাধিক পঠিত



























