বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে বিভিন্ন অনিয়মের দায় ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর  মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম এর নেতৃত্বে সদর মডেল থানার পুলিশ ফোর্সের সহযোগিতায়  বুধবার (১৭ জানুয়ারি) মৌলভীবাজার সদর উপজেলার শমসেরনগর রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্য ও রেস্টুরেন্টে সচেতনতামূলক ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত তদারকি কার্যক্রমে  অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করা, ফিজিশিয়ান সেম্পল বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে শমসেরনগর রোডে অবস্থিত সিটি ফুডকে ২০ হাজার টাকা, দয়াল ভান্ডারকে ১ হাজার টাকা, আনার মেডিকেল হলকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

পরিচালিত  অভিযানে  ৩ টি প্রতিষ্ঠানকে  ২৬ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মৌলভীবাজারে বিভিন্ন অনিয়মের দায় ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 

প্রকাশিত সময় : ০৭:৪৩:০৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪