বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে আধিপত্য নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে আহত ১৭

সিরাজগঞ্জ পৌর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, ভাঙচুর ও ব্যাপক ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ২ পুলিশ সদস্যসহ কমপক্ষে ১৭ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১০ জনকে হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে।  সিরাজগঞ্জ সদর থানার ওসি সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উক্ত পৌর এলাকার দত্তবাড়ি ও চক কোবদাসপাড়া মহল্লায় আধিপত্য বিস্তার ও অনৈতিক কর্মকান্ডে বাঁধা নিয়ে উভয়গ্রুপের মধ্যে উত্তেজনা চলে আসছিল। এরই জের ধরে সোমবার রাতে কিমত ও বাবু নামের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া ভাংচুর ও ব্যাপক ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষকারীদের ব্যাপক ইটপাটকেলে পুলিশের ২ সদস্যসহ উভয়গ্রুপের ১৭ জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এ ঘটনায় সুজন (৩০) ও হেলাল আলীকে (৪৫) গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে ওই থানার এসআই মানিক বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। এদিকে আবারো সংঘর্ষের আশংকায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সিরাজগঞ্জে আধিপত্য নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে আহত ১৭

প্রকাশিত সময় : ১২:১৮:০৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪