গোপালগঞ্জের সদর উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১০ জন। বুধবার (১৭ই জানুয়ারি) রাত আড়াইটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- খুলনার ডুমুরিয়ার রাজুর স্ত্রী সায়মা বেগম (২৪) ও রূপসা উপজেলার মিজান শেখ (২৮)। ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসেম মজুমদার জানান, বাসটি যাত্রী নিয়ে ঢাকা থেকে সাতক্ষীরায় যাচ্ছিল। পথে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার বিজয়পাশা এলাকায় বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নারীসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১০ জন। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে ২
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ১১:২৯:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪
- ১১৮
Tag :
সর্বাধিক পঠিত























