বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় রাবির দুই শিক্ষার্থী গুরুতর আহত

  • রাবি প্রতিনিধি
  • প্রকাশিত সময় : ০৭:২৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪
  • ১১৪

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংলগ্ন ঢাকা-রাজশাহী মহাসড়কে প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী।

আজ সকাল ১১:৪০ নাগাদ বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিস সংলগ্ন চৌদ্দপাই এলাকায় পিছন থেকে চলমান প্রাইভেট কার তাদের মোটরসাইকেলে ধাক্কা দিলে তারা এই দুর্ঘটনার শিকার হয়। পায়ে গুরুতর জখম নিয়ে বর্তমানে ২জনই রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন। আহত দুই শিক্ষার্থী হলেন চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ঈসতিহাদ শাফিন বাঁধন ও সাজ্জাদ হোসেন।

আহত শিক্ষার্থীদের বন্ধু তারিফ হাসান মেহেদী জানান, বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিস সংলগ্ন চৌদ্দপাই এলাকায় পিছন থেকে চলমান প্রাইভেটকার তাদের মোটরসাইকেলে ধাক্কা দিলে তারা এই দুর্ঘটনার শিকার হন। গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের শিক্ষক অধ্যাপক সুভাষ চন্দ্র সুতার বলেন, সড়ক দুর্ঘটনায় আমাদের দুজন শিক্ষার্থী আহত হয়েছে। একজনের ডান পা, এবং অন্যজনের বাম পা ভেঙ্গে গেছে। তাদের চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে শাফিন বাঁধনের অপারেশন করা লাগবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সড়ক দুর্ঘটনায় রাবির দুই শিক্ষার্থী গুরুতর আহত

প্রকাশিত সময় : ০৭:২৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪