মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। নিহতরা হলেন, উপজেলার বিনোদবাড়ি মানপুর গ্রামের মাওলানা নজরুল ইসলামের স্ত্রী হাসিনা খাতুন (৩৫) ও তার মেয়ে আদিবা (৩), দাওগাঁও ইউনিয়নের প্রয়াত ওর্সিনি চন্দ্র দাসের ছেলো পল্লী চিকিৎসক মৃনাল চন্দ্র দাস (৪২)। সোমবার (২২ জানুয়ারি) দুপুর ২টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের চেরুমণ্ডল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন। মুক্তাগাছা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুশান্ত কুমার দে বলেন, ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের চেরুমণ্ডল এলাকায় ভারকীর মোড়ে একটি কালভার্ট তৈরীর কাজ চলছে। যে কারণে রাস্তার এক পাশ দিয়ে গাড়ি চলাচল করছিল। অটোরিকশাটি মুক্তাগাছার দিকে আসার জন্য কাজ চলা রাস্তার একপাশে উঠার সময় টাঙ্গাইলগামী একটি ট্রাক অটোরিকশাকে চাপা দিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে মা-মেয়েসহ তিন জনের মৃত্যু হয়। আহত হয় আরও দু’জন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় এবং মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ বলেন, অটোরিকশাকে চাপা দিয়ে ট্রাকটি উল্টে যায়। মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকচালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

প্রকাশিত সময় : ১০:৫৯:০৯ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪