শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সংসদের হুইপ হচ্ছেন মাশরাফিসহ ৫ জন

দ্বাদশ জাতীয় সংসদ পরিচালনায় হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন নড়াইল-২ আসন থেকে নির্বাচিত মাশরাফী বিন মোর্ত্তজা। তিনি এখন প্রতিমন্ত্রীর মর্যাদা পাবেন।

সোমবার (২২ জানুয়ারি) বিকেলে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।

অন্য চার হুইপ হলেন- আবু সাঈদ স্বপন. ইকবালুর রহিম. নজরুল ইসলাম বাবু ও সাইমুম সরওয়ার কমল।

১০ জানুয়ারি সংসদ সদস্যেদের শপথের দিন সরকারি দল থেকে জানানো হয়েছিলো চিফ হুইপ পদে নূর-ই আলম চৌধুরী (লিটন) বহাল থাকছেন।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, চিফ হুইপসহ হুইপ নিয়োগের ফাইল প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়েছে। সেখানে সম্মতি মিললে রাষ্ট্রপতির হুইপদের নিয়োগ দেবেন। পরে প্রজ্ঞাপন জারি হবে।

১৯৭২ সালের ‘দ্য বাংলাদেশ (হুইপস) অর্ডার’ অনুযায়ী রাষ্ট্রপতি এ নিয়োগ দেন। আইন অনুযায়ী সংসদে একজন চিফ হুইপ ও ছয়জন হুইপ থাকবেন। চিফ হুইপ মন্ত্রী মর্যাদার এবং হুইপরা প্রতিমন্ত্রীর মর্যাদা পান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সংসদের হুইপ হচ্ছেন মাশরাফিসহ ৫ জন

প্রকাশিত সময় : ১০:৪৪:০৯ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪