বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চালের দাম নিয়ন্ত্রণে সরকার জিরো টলারেন্সে রয়েছে: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, চালের দাম বৃদ্ধি কোনোভাবে বরদাশত করা হবে না। দাম নিয়ন্ত্রণে সরকার জিরো টলারেন্সে রয়েছে। চালের দাম হঠাৎ করে বৃদ্ধির কোনো যুক্তিই গ্রহণযোগ্য নয়।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘চালের বাজার নিয়ন্ত্রণে করণীয়’ শীর্ষক অংশীজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, খাদ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণে আমরা কঠোর অবস্থানে আছি। অবৈধ মজুত যারা করেন- তারা যে দলেরই হোক আর যত শক্তিশালী লোকের আত্মীয় হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।

সাধন চন্দ্র মজুমদার বলেন, মিল মালিক এবং ব্যবসায়ীরা ইচ্ছেমত চালের দাম নির্ধারণ করতে পারবেন না। যারা বাজার অস্থির করার চেষ্টা করবেন, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে।

‘মিলগেটে বিক্রি করা চালের বস্তায় তারিখ ও দাম উল্লেখ করতে হবে। চালের দাম নিয়ন্ত্রণে সারাদেশে মনিটরিং জোরদার করা হয়েছে।’ যোগ করেন তিনি। কৃষককে ন্যায্যমূল্য দিতেই সরকার কৃষকের কাছ থেকে ধান কিনে উল্লেখ করে মন্ত্রী বলেন, এখন কৃষকের কাছে ধান নেই। অনেক হাসকিং মিলে ঘাস গজিয়ে উঠেছে, বিদ্যুৎ সংযোগ নেই অথচ তাদের গুদাম রয়েছে। এসব গুদামে অবৈধভাবে ধান মজুত করা হয়। এ বিষয়গুলো আমরা সার্বক্ষণিক নজদারির মধ্যে রেখেছি। কেউ কৃত্রিম সংকটের ষড়যন্ত্র করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাধন চন্দ্র মজুমদার বলেন, সরকারের অগ্রাধিকার এখন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষকে শান্তিতে রাখা। অনেক রক্ত আর ত্যাগের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সবাই আন্তরিকতার সঙ্গে কাজ করলে শিগগিরই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

চালের দাম নিয়ন্ত্রণে সরকার জিরো টলারেন্সে রয়েছে: খাদ্যমন্ত্রী

প্রকাশিত সময় : ০৩:৩৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪