রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশন এর আয়োজনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশন সকাল বেলায় অনুষ্ঠানের আয়োজন করে। সকালে সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ অনুষ্ঠানের সূচনা করেন। এরপর ভারতের জাতীয় সঙ্গীত গাওয়া হয়। সহকারী হাইকমিশনার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভারতের রাষ্ট্রপতির ভাষণ পাঠ করেন। পরে বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয়। এসময় অনুষ্ঠানে হাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারীসহ রাজশাহীতে অবস্থানরত বিভিন্ন মেডিকেল কলেজ এবং প্রতিষ্ঠানের ভারতীয় নাগরিকরা উপস্থিত ছিলেন।
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
রাজশাহীতে ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবস উদযাপন
-
রিপোর্টারের নাম - প্রকাশিত সময় : ০৩:০৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪
- ১২২
Tag :
সর্বাধিক পঠিত



























