শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তৃতীয়বারের মতো বাবার বিয়ে, কটাক্ষের শিকার ছেলে

সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের কয়েক মাসের মধ্যেই তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছেন শোয়েব মালিক। তাদের বিচ্ছেদের পর সব থেকে বেশি প্রভাব পড়েছে তাদের ছেলে ইজহানের ওপর। বাবার বিয়ের কারণে স্কুলে সহপাঠীদের কটাক্ষের শিকার হচ্ছে ছেলে। শেষে বড় সিদ্ধান্ত নিলেন ‘টেনিস সুন্দরী’। ছেলের বয়স ৬ বছর। এর মধ্যে বাবা-মায়ের বিচ্ছেদ। মানসিক চাপ পড়েছে সানিয়ার ছেলের ওপর। স্কুলে সহপাঠীদের কটাক্ষের শিকার সে। সম্প্রতি পাকিস্তানি সাংবাদিক নাঈম হানিফকে সাক্ষাৎকার দিয়েছেন সানিয়া। তারই চুম্বক অংশ তুলে ধরেছে ভারতীয় সংবাদমাধ্যম। সেই সাক্ষাৎকারে সানিয়া জানিয়েছেন ছেলেকে নিজের উদ্বেগের কথা। ছেলেকে নিয়ে এত দিন দুবাইতে থাকতেন সানিয়া। সেখানকার বিশ্বমানের স্কুলে পড়াশোনা করে ইজহান। ২০২২ সালের শেষ থেকেই আলাদা থাকতে শুরু করেন সানিয়া এবং শোয়েব। বর্তমান স্কুলে তার সহপাঠীরা বাবার তৃতীয় বিয়ে নিয়ে তাকে কটাক্ষ করে কথা বলে। যা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

তৃতীয়বারের মতো বাবার বিয়ে, কটাক্ষের শিকার ছেলে

প্রকাশিত সময় : ১২:০৪:০৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪