রাজশাহীর গভ: ল্যাবরেটরী স্কুল মাঠে ল্যাবরেটরী ডে সেলিব্রেশন উপলক্ষে চলছে পিঠা মেলা। এবার মেলায় রয়েছে বিভিন্ন ধরনের ৭২টি স্টল। ‘আমরা রাজশাহীর উদ্যোক্তা’ গ্রুপের সদস্যদের নিয়ে এই স্টলগুলো সাজানো হয়েছে। নতুন ও পুরাতন সমন্বয়ে চলা মেলায় পন্যের পসরা নিয়ে বসেছেন উদ্যোক্তারা। মেলায় অন্যান্য স্টলের মধ্যে রয়েছে শিক্ষার্থী সিনথিয়ার লাক্সারিয়াস ফ্যাশন জোন
লাক্সারিয়াস ফ্যাশন জোনের স্বত্তাধিকারী সিনথিয়া একজন এলএলবির শিক্ষার্থী। নারী উদ্যোক্তাদের মধ্যে তিনি একজন।
২০২০ সালে পড়াশোনার পাশাপাশি তিনি শখের বসেই অনলাইন ব্যবসা শুরু করেন। তিনি প্রতিষ্ঠানের নাম দেন।লাক্সারিয়াস ফ্যাশন জোন এরপর ২০২৩ সালের শুরু থেকে একজন প্রকৃত উদ্যোক্তা ও ব্যবসায়ী হিসাবেই নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন।ক্রেতাদের কাছে রুচি সম্মত আধুনিক পোষাকের সমরাহ।
তারমধ্যে রয়েছে পাকিস্তানী থ্রি পিচ, দেশী ওয়ান পিচ, টু-পিচ, দেশিয় বাটিক কালেকশন, চিকেনক্যারি, আনার কলি। রয়েছে বিখ্যাতত ঢাকাই জামদানি ছাড়াও দেশী বিদেশী বিভিন্ন ধরনের উন্নতমানের পোষাক রয়েছে তার স্টলে। যার কারণে দর্শনার্থীরা মেলায় আসার পর একবার হলেও তার লাক্সারিয়াস ফ্যাশন জোনদ র্শন করছেন। বলেন, মেলা মূলত ক্রেতাদের সাথে পরিচিত হওয়ার জায়গা। সেই জায়গা থেকে এবার মেলায় আশানুরুপ ফলাফল পেয়েছি। বেচাবিক্রিও হয়েছে অনেক ভাল। মেলার আরো একদিন বাকি আছে। আশা করি দিনটি আমাদের জন্য ভাল যাবে।
তিনি বলেন, এখানে যেসব ক্রেতারা আসছেন তাদের কার্ড দিয়ে আমার শো রুমে আমন্ত্রন জানানো হচ্ছে। আগামী ১৪ ফেব্রুয়ারী উপলক্ষে
লাক্সারিয়াস ফ্যাশন জোন বিশেষ ডিসকাউন্ড ঘোষণা করা হয়েছে। প্রতিটি পণ্যের জন্য ক্রেতাদের ১৪% ডিসকাউন্ড দেয়া হবে। এই অফারটি শুধু মাত্র ১৪ ফেব্রুয়ারীর জন্য।

রায়হান রোহান 

























