রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে আগামী সোমবার থেকে শুরু হচ্ছে দুদিনব্যাপী ব্যতিক্রমধর্মী নাট্যমেলা। সোমবার (২৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাঈল হোসেন শিরাজী ভবনের সামনে মেলার উদ্বোধন করা হবে। বিশ্ববিদ্যালয়ের সিরাজী ভবনের ‘আনর্ত আঙ্গিনা’ ও কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ মেলা চলবে। থিয়েটার পত্রিকা ‘আনর্ত’ এ মেলার আয়োজন করছে।
শনিবার (২৬ জানুয়ারি ) সকাল সাড়ে ১২ টায় আনর্ত আঙিনায় সংবাদ সম্মেলনে আনর্তের সম্পাদক ও নাট্যকলা বিভাগের অধ্যাপক রহমান রাজু এসব তথ্য জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য গোলাম সাব্বির সাত্তার, বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল ইসলাম ও অধ্যাপক হুমায়ূন কবীর, মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড.মো অবায়দুর রহমান,লিয়াকত আলী লাকী প্রমুখ উপস্থিত থাকবেন। ২৯ -৩০ জানুয়ারি দুইদিন ব্যাপি দুই দিনব্যাপী এ আয়োজনে থাকবে, নাটক, নাটকের গান, নাট্য-আডডা, বৈঠক, নাট্য-উপকরণ প্রদর্শনী, বইয়ের দোকান এবং রাজশাহী বিভাগীয় নাটকের উল্লেখযোগ্য দলসমূহের স্টল। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা প্রাঙ্গনে প্রদর্শনী ও নাটকের বইয়ের হাট চলবে।

রাবি প্রতিনিধি : 

























