রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চৌমুহনী বিওসি মার্কেটে ৭ দোকান পুড়ে ছাই

বেগমগঞ্জের চৌমুহনী বাজারের রেলগেট এলাকার বিওসি মার্কেটে আগুন লেগে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এতে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। খবর পেয়ে চৌমুহনী, মাইজদী, সেনবাগ, সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে চৌমুহনী বাজারের বিওসি মার্কেটে আগুনের সূত্রপাত হয়। পরে বাজারের স্থানীয় ব্যবসায়ীদের চিৎকারে স্থানীয়রা এসে আগুন নেভানোর কাজে যুক্ত হন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। এর মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে ৭টি দোকান পুড়ে যায়। চৌমুহনী ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আবদুস সালাম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে ৭টি দোকান পুড়ে যায় বলে জানান তিনি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি, তদন্তে সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

চৌমুহনী বিওসি মার্কেটে ৭ দোকান পুড়ে ছাই

প্রকাশিত সময় : ১১:৫২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪